গুরুত্বপূর্ণ সংবাদ:
র্যাবের অভিযান: ৩৯৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ১

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / 239

জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকা থেকে ৩৯৫ পিচ ইয়াবাসহ আরিফ পাটুয়ারি নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে একই উপজেলার খোলাবাড়িয়া গ্রামের খালেক পাটুয়ারির ছেলে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ডিএডি বিএম ইউসুফ আলী এর নেতৃত্বে চর খানখানাপুর এলাকার মহাসড়ক থেকে গাজীপাড়া গামী কাচা রাস্তার প্রবেশ পথের মোড়ে কাচা রাস্তার উপর হতে আরিফ পাটুয়ারীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত হতে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
Tag :





















