Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৫ পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

সিপিবির জেলা কমিটি ॥ সভাপতি সামাদ সম্পাদক মোস্তফা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • / 434

জনতার আদালত অনলাইন রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির নবম সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আবদুস সামাদ মিয়াকে সভাপতি ও আবুল কালাম মো.মোস্তফাকে সাধারণ সম্পাদক করে ১৩সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

‘লুটেরা ধনিকদের দ্বিদলীয় দুঃশাসনের ব্যবস্থা বদলাও, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতন্ত্রের সংগ্রাম জোরদার কর’ স্লোগান সামনে রেখে নবম জেলা সম্মেলনের আয়োজন করা হয়। শহরের আজাদী ময়দানের পাশে উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক।

সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি আবদুস সামাদ মিয়া। শোক ও সাংগঠনিক প্রস্তাব পেশ করেন সাধারণ সম্পাদক আইনজীবী বাবন চক্রবর্তী। সম্মেলনে অন্যান্যেও মধ্যে মানিকগঞ্জ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টার, জেলা কমিটির নেতা আবুল কালাম, এস এম দাউদ খান প্রমূখ বক্তব্য দেন।

দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবুল কালাম, এস এম দাউদ খান, মজিবর রহমান, মুজিব আলম বকুল, বাবন চক্রবর্তী, ধীরেন্দ্রনাথ দাস, আফরোজা খাতুন ডলি, তোফাজ্জেল হোসেন ও আবদুল হালিম বাবু। অপর দুইজন সদস্য পরে কো-অপ্ট করা হবে।

উদ্বোধক বলেন, কমিউনিস্ট পার্টি এদেশের সাধারণ মানুষের পার্টি। দেশ আজ নানা ধরণের সমস্যায় জর্জরিত। করোনা অতিমারির কারণে মানুষ আজ দিশেহারা। বেকারত্বের পরিমান বেড়ে চলছে। অনেক যুবক চাকুরি হারাচ্ছে। কিন্তু এক শ্রেণির লুটেরা দুর্বৃত্ত তাদের আখের গোছাতে ব্যস্ত। তাঁরা দিনকে দিন আরও ধনী হচ্ছে। সাংবিধানিক অধিকার হরণ করা হচ্ছে। ভোটের নামে প্রহসন হচ্ছে। সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য কমিউনিস্ট পার্টিকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিপিবির জেলা কমিটি ॥ সভাপতি সামাদ সম্পাদক মোস্তফা

প্রকাশের সময় : ০৭:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২