গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / 256
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার পুলিশ বুধবার বিশেষ অভিযান চালিয়ে নারী নির্যাতন, যৌতুক ও অস্ত্রসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার চরখানাখানাপুর গ্রামের তারেকুজ্জামান, উদয়পুর গ্রামের নাইম শেখ, শহরের বেড়াডাঙ্গা এলাকার রনি মিয়া, সুলতানপুর ইউনিয়নের বানিয়ারি গ্রামের মিঠু মোল্লা, জহুরুল শেখ, রেজাউল শেখ, শহিদুল শেখ, তুজাম শেখ, জিহাদ শেখ, আলমগীর শেখ, মোজাম শেখ, সোহাগ শেখ, সিরাজ শেখ, বাসুদেবপুর গ্রামের হাছেন মন্ডল, বেথুলিয়া গ্রামের ওহিদুজ্জামান, কাটাজানি গ্রামের আমির মিজি এবং আজিদ মিজি। এদের মধ্যে তারেকুজ্জামান যৌতুক, নাইম শেখ নারী নির্যাতন এবং রনি মিয়া অস্ত্র মামলার আসামি।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :























