Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

গোয়ালন্দে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • / 505

জনতার আদালত অনলাইন দেশের সর্ববৃহত যৌনপল্লী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত। সারাদেশ থেকে এখানে প্রতিনিয়ত পাচার হয়ে আসে বিভিন্ন বয়সের নারী ও শিশু। এ পাচার রোধে মঙ্গলবার গোয়ালন্দে মানবপাচার প্রতিরোধ কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতদিয়া যৌনপল্লীতে নারী-শিশুদের পাচার হয়ে আসা বন্ধ করতে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সভায় বক্তব্য রাখেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, শিক্ষাবিদ নির্মল কুমার চক্রবর্তী, সেভ দ্যা চিলড্রেন এর কর্মকর্তা সাইফুল ইসলাম, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, বেসরকারী উন্নয়ন সংস্থা ‘কেকেএস’ এর কর্মকর্তা ফকীর আমজাদ হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সমকাল প্রতিনিধি আজু শিকদার প্রমুখ।

দৌলতদিয়া যৌনপল্লীর আশপাশের সকল বিদ্যালয়ের শিক্ষক, এনজিও কমীগণসহ সংশ্লিষ্ট সকলে যার যার অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করলে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচার হয়ে আসা নারী শিশুদের সংখ্যা নিয়ন্ত্রন করা সম্ভব হবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন। এ ক্ষেত্রে মাঝে মাঝে যৌনপল্লীর ভেতরে প্রশাসন অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়ষ্ক ও পাচার হয়ে আসা নারীদের দিয়ে উদ্ধার ও পুনর্বাসনের পদক্ষেপ গ্রহনের অভিমত ব্যক্ত করেন বক্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

প্রকাশের সময় : ০৭:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২