সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • / 527

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাইগোবিন্দপুর গ্রামে রোববার দুপুরে পানিতে ডুবে মহায়মিম শেখ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মো. শরীফ শেখের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে মোহায়মিম সবার অলক্ষ্যে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। বেশ কিছুক্ষণ পরে তার নিথর দেহ পুকুরে ভেসে ওঠে। এঘটনায় পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুর ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২