সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বিদায় দিলসাদ বেগম স্বাগতম আবু কায়সার খান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • / 511

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বিদায়ী জেলা প্রশাসকের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত জেলা প্রশাসক আবু কায়সারের সাদর সংবর্ধনা বুধবার সন্ধ্যায়  সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার বিদায়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান এর সহধর্মিনী জিনাত আফরিন। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য  খোদেজা নাসরিন আক্তার হোসেন, মহিলা আসন ৪০।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)   জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, জেলার পাঁচুটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ; সহকারী কমিশনার (ভূমি)গণ; জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন  রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, ও কালুখালী সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন।

গত ৫ জানুয়ারি তারিখে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমকে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগে বদলি করা হয়। একই তারিখে আবু কায়সার খানকে রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেও্য়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদায় দিলসাদ বেগম স্বাগতম আবু কায়সার খান

প্রকাশের সময় : ১২:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২