সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানালেন শামা ওবায়েদ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / 294

জনতার আদালত অনলাইন ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেছেন দলটির বৃহত্তর ফরিদপুর  এর দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে  জেলা বিএনপি আয়োজিত এক  পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি  জানান।

সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী  জেলা বিএনপির আহ্বায়ক  অ্যড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যড. কামরুল আলম, অ্যড. আসলাম মিয়া, রেজাউল করিম পিন্টু প্রমুখ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ। জরুরী ভিত্তিতে তাকে বিদেশ পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।  একই সাথে  আগামী ১৭ জানুয়ারি রাজবাড়ীতে বিএনপির সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় রাজবাড়ী সদর, গোয়ালন্দ,  পাংশা উপজেলা বিএনপির  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানালেন শামা ওবায়েদ

প্রকাশের সময় : ০৭:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২