রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের বিদায় সংবর্ধনা

- প্রকাশের সময় : ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / 462

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের বিদায় সংবর্ধনা রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন, গোয়ালন্দ উপজেলা প্রশাসন, পাংশা উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি উপজেলা প্রশাসনও কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রাণী সাহা, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে রাজবাড়ীতে দিলসাদ বেগমের জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে তার সফলতার কথা তুলে ধরা হয়। আগামী দিনগুলো মঙ্গলময় কামনা করেন বক্তারা।
গত ৫ জানুয়ারি তারিখে এক প্রজ্ঞাপনে দিলসাদ বেগমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের উপসচিব আবু কায়সার খান।





















