Dhaka ১২:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • / 250

জনতার আদালত অনলাইন বালিয়াকান্দি-মধুখালী সড়কের বালিয়াকান্দি উপজেলার  বহরপুর  ইউনিয়নের ইলিশকোল নামক স্থানে শুক্রবার রাতে নিবন্ধনহীন ড্রাম ট্রাকের ধাক্কায় কলিম শেখ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একই উপজেলার জামালপুর ইউনিয়নের  বাধুলি খালকুলা গ্রামের মনিরুদ্দিনের ছেলে। পুলিশ ড্রাম ট্রাক ও ট্রাকের চালক সবুজকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, কলিম শেখ নামে ওই ব্যক্তি একটি ইজিবাইকে চড়ে বাড়ি যাওয়ার সময় ওই ড্রাম ট্রাকটি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কলিম শেখ ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, এব্যাপারে আইনগত পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রকাশের সময় : ০৬:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২