Dhaka ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে বঙ্গভবনে আজ প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল

পাংশার ২ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত ১১, বসতঘর ও মোটরসাইকেল ভাংচুর, গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • / 555

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর পাংশা উপজেলার কসবমাজাইল ও মাছপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ১১ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বসতঘর ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। শুক্রবার সন্ধ্যার দিকে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আব্দুল মান্নান মন্ডল ও শাহিন শিকদার নামে দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বাড়ি উপজেলার দীর্ঘলহাট গ্রামে।

কসবামাজাইলে আহতরা হলেন জিকু খান, মোসলেম মন্ডল, মুকুল হোসেন, মতিকুল ইসলাম, মনোয়ার হোসেন ও ওহিদুল। এদের মধ্যে মোসলেম মন্ডলের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকীদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা সবাই বিজয়ী নৌকার প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের সমর্থক।

কসবাজাইল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পরাজিত চেয়ারম্যান  প্রার্থী রাকিবুল ইসলামের সমর্থকরা কসবামাজাইল বাজারে হামলা চালিয়ে দেশিয় অস্ত্র নিয়ে  তার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। এছাড়া তার সমর্থক আব্দুল আওয়ালেরর বাড়িটিও ভাংচুর করা হয়। এবিষয়ে পাংশা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্ত পরাজিত চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

অপরদিকে মাছপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী মুনতাজ মোল্লার সমর্থকদের বসতঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের পেচুয়াট গ্রামে সংঘটিত হামলায়  আহত  হয় আব্দুল ওহাব মন্ডল,  আনোয়ার, হিরো, ইমান আলী ও রিক্তা খানম। তারা সবাই মুনতাজ মোল্লার সমর্থক।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, কসবমাজাইল ও মাছপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় শুক্রবার রাতে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশার ২ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত ১১, বসতঘর ও মোটরসাইকেল ভাংচুর, গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৬:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২