সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

১৩ জেলায় নতুন ডিসি, রাজবাড়ীতে আসছেন আবু কায়সার খান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • / 397

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীসহ ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অন্য ১২টি জেলা হলো  গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ।

রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের উপসচিব আবু কায়সার খান।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁদের নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে। নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান, সিলেটে ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জে ডিসির দায়িত্ব পেয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক এ কে এম গালিভ খান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৩ জেলায় নতুন ডিসি, রাজবাড়ীতে আসছেন আবু কায়সার খান

প্রকাশের সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২