রাজবাড়ীতে ৫ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব

- প্রকাশের সময় : ০৬:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / 472

জনতার আদালত অনলাইন ॥ মুজিব জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজবাড়ীতে পাঁচদিন ব্যাপী জেলা সাংস্কৃতিক উৎসব শহীদ খুশী রেলওয়ে ময়দানে শুরু হয়েছে। সোমবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
পাঁচদিন ব্যাপী এ উৎসবে জেলার প্রায় ৩০টি সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত, নৃত্য, যাত্রাপালা, অষ্টক গান, নাটক, পুতুল নাচ পরিবেশন করবে।





















