Dhaka ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • / 258

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ি গ্রামে  সোমবার সকালে পানিতে ডুবে ফারজিনা নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মোহম্মদ রাজীবের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সকালে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জুয়েল রানা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২