রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৬:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / 542

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের কেকেএস প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক সেমিনার শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু’র জীবন ও দর্শন নিয়ে বক্তব্য রাখেন বাংলা একাডেমি’র মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমি’র উপ-পরিচালক ও সংগীতজ্ঞ ড. শাহাদাৎ হোসেন নিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, সাংবাদিক, লেখক, সংগীতজ্ঞ ও বাংলা একাডেমির রাইটার্স ক্লাবের প্রেসিডিয়াম সদস্য ফরিদ আহম্মেদ দুলাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমি’র বিভিন্ন পর্যায়ের ১৫জন কবি, সাহিত্যিক ও আবৃত্তিকার। অন্যদের মাঝে বক্তৃতা করেন যুদ্ধকালীন কমান্ডার ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী শামীমা আক্তার মুনমুন, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মুনীরুল হক প্রমুখ।
বঙ্গবন্ধুর জীবন আদর্শের উপর আবৃত্তি করেন রুবিনা আজাদ। পরে প্রধান অতিথি বাংলা একাডেমির পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনালেখ্যর উপর রচিত বই অনুষ্ঠানের সভাপতি ফকীর আব্দুল জব্বারের হাতে তুলে দেন।





















