Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক

পাংশায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ধাওয়া পালটা ধাওয়া, বাড়িঘর দোকানপাট ভাংচুর

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / 377

জনতার আদালত অনলাইন ॥  রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজমল আল বাহার ও বিদ্রোহী প্রার্থী আহম্মেদ হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে পাশর্^বর্তী পারডেমনামারা ও দেওপাড়া গ্রামের কয়েকটি বসতঘর ও দোকানপাট ভাংচুর করা হয়। ভাংচুরে ক্ষতিগ্রস্তরা হলেন ফরিদ উদ্দিন, শরিফুল ইসলাম, আনছার আলী, আলী আকবর, জনাব আলী, শাজাহান হোসেন ও হারেজ আলী।

আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আহম্মেদ হোসেন জানান, বহলাডাঙ্গায় তার মিছিলে বিনা উস্কানীতে অতর্কিতে নৌকার সমর্থকরা হামলা চালিয়েছে। সেখানে তার নির্বাচনী ক্যাম্পটি ভাংচুর করেছে। এর প্রতিক্রিয়ায় কিছু বাড়ি ঘর ভাংচুর হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহার জানান, রাত নয়টার দিকে তিনি গাড়ি নিয়ে বহলডাঙ্গা দিয়ে যাওয়ার সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তার গাড়ির সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। চালক কৌশলে গাড়ি ঘুরিয়ে মাঠের ভেতর নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। তাকে আক্রমণ করা হয়েছে এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে। ফাঁকা গুলির বিষয়টির কোনো প্রমাণ মেলেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ধাওয়া পালটা ধাওয়া, বাড়িঘর দোকানপাট ভাংচুর

প্রকাশের সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২