Dhaka ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা “মেয়েটি প্রথম যেদিন এখানে আসে, বিশ্বাস করিনি ওর বাচ্চা আছে…সে নিজেও একটা বাচ্চা।” ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন NEWS24 টেলিভিশনের ১১ বছরে পদার্পণ উপলক্ষে পাংশায় কেক কাটা ও আলোচনা সভা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার ৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

গোয়ালন্দে ৫ মাদকসেবীর কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
  • / 392

জনতার আদালত অনলাইন ।। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে হেরোইন সেবনরত অবস্থায় আটক করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১লা জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদকসেবীরা হলো ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের মো. আলী শেখের ছেলে ইমামুল শেখ (২১), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের লিয়াকত কাজীর ছেলে হেদায়েত কাজী (৩৫), দৌলতদিয়া বাহিরচর এলাকার আলী নুর হোসেনের ছেলে সাফায়াত হোসেন জয় (৩০), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চর খলসি গ্রামের বজর শেখের ছেলে ইমদাদুল ইসলাম (৩২) এবং একই এলাকার বদর উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। আটককৃত মাদকসেবী প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে এই মাদকসেবীদেরকে আটক করে দন্ড দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ৫ মাদকসেবীর কারাদন্ড

প্রকাশের সময় : ০৭:০২:০১ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২