Dhaka ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু

গোয়ালন্দে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • / 425

জনতার আদালত অনলাইন ॥  গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে অস্ত্রসহ রমজান শেখ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। সে গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া কাশেম মেম্বারের পাড়ার মাইনদ্দিন শেখের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পসূত্র এ তথ্য নিশ্চিত করে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বাররের পাড়া এলাকায় অভিযান চালিয়ে রমজান শেখকে আটক  করা হয়। এসময় তার হেফাজত হতে দেশীয় তৈরী ০১ টি পাইপগান সদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়। সে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত সহ তাকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত রমজানের বিরুদ্ধে ইতিপূর্বের কোন মামলা এখনো অবগত হইনি। তবে তার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১