Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অরক্ষিত রেলগেট ।। ছেলেকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • / 231

জনতার আদালত অনলাইন ॥  ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন বাবা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথের রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার সংলগ্ন অরক্ষিত রেলগেটে। নিহতের নাম ছিরু মোল্লা (২৫)। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাববীপাড়া গ্রামের সামাদ মোল্লার ছেলে। এ ঘটনার তার ছেলে সোবহান মোল্লা গুরুতর আহত হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়,  গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর বাজার  সংলগ্ন রেলগেটটিতে কোনো  গেটম্যান নেই। ছিরু মোল্লা ও তার ছেলে সোবহান ট্রাক্টর নিয়ে রেলগেট পার হচ্ছিল।  ট্রাক্টরটি চালাচ্ছিল ছেলে সোবহান। এসময়  ট্রেন ঢুকে পড়ে। তাদের কিছুই করার ছিল না। ছিরু মোল্লা  বিপদ আঁচ করতে পেরে তার ছেলেকে চালকের আসন থেকে সরিয়ে নিজেই সামনে যান। ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়  ট্রাক্টরটিকে। ঘটনাস্থলেই মারা যান ছিরু মোল্লা। আহত হন সোহরাব মোল্লা। এলাকাবাসী অরক্ষিত  এই রেলগেটটিতে গেটম্যান দেওয়ার দাবি জানান।

জামালপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ হোসেন বাবু জানান, তার সামনেই ঘটনাটি ঘটেছে। খুবই হৃদয়বিদারক ঘটনা। ট্রাক্টরটি যে স্থানে আছড়ে পড়েছে সেখানে সব সময় ১০/১২ জন লোক থাকে। সৌভাগ্যক্রমে সে সময় ছিলনা। থাকলে মহাবিপদ হতো। অরক্ষিত এই রেলগেটে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এর আগেও তিনি রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। নিহতের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, অন্য মাধ্যম থেকে বিষয়টি তিনি শুনেছেন। কিন্তু  সঠিক প্রক্রিয়ায় দুর্ঘটনার কথা না জানানোয় আইনী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রাজবাড়ী রেলওয়ের এক কর্মকর্তা জানান, সাধারণত যে এলাকায় দুর্ঘটনা ঘটে সে এলাকার স্টেশন মাস্টার বিষয়টি জিআরপি থানাকে অবগত করে থাকে। জামালপুর রেল স্টেশনে কোনো মাস্টার না থাকায় হয়তো পুলিশকে অবগত করেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অরক্ষিত রেলগেট ।। ছেলেকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

প্রকাশের সময় : ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১