দাদশীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ
- প্রকাশের সময় : ০৬:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / 235
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার শেখ এর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে। দেলোয়ার আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। এইউনিয়নে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।
প্রার্থী দেলোয়ার শেখ বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর কামালপুর ও দাদশীতে তার দুইটি অফিস ভাংচুর করা হয়েছে। ভাংচুরের প্রমান না রাখতে ভাঙ্গা চেয়ার নিয়ে গেছে। এছাড়া তার এক মহিলা কর্মীর হাত ভেঙ্গে দেয়া হয়েছে। এখন প্রায় ভোটের প্রচার প্রচারনায় বাঁধা দেয়া হচ্ছে। আসলে তার জনপ্রিয়তায় ভীত হয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে বিচ্ছৃঙ্খলা করা হচ্ছে। ভোট গ্রহন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সবাই আশস্ত করেছেন। তিনিও আশাবাদী শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হবে। এবং ২৬ ডিসেম্বরের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।
তিনি আরও বলেন, এখন যে ভাবে তার কর্মী সমর্থকদের ওপর চাপ দেয়া হচ্ছে। তাতে তিনিও নিরাপত্তাহীনতায় ভূগছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। এ সময় আনারসের সমর্থক কেসমত সরদার, ফরিদ মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) ইফতেখারুল আলম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কামালপুরে গিয়ে দেখেন আনারসের অফিসের চেয়ারগুলো এলোমেলো ছিল। তবে কোন ভাংচুরের আলামত পান নাই। এলাকায় পুলিশি টহল রয়েছে।

























