রাজবাড়ীতে আন্তঃধর্মীয় সংলাপ ও সেমিনার

- প্রকাশের সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / 263

জনতার আদালত অনলাইন ॥ ধর্মীয় সম্প্রীতি ও প্রচার প্রচারণার আওতায় আন্তঃধর্মীয় সংলাপ ও সেমিনার মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ফরিদুল হক খান। সম্মানিত অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। কোনোক্রমেই উগ্রবাদীতা কাম্য নয়।






















