Dhaka ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. সোহেল রানা

কালুখালীতে মা-মেয়ের লাশ ২০ দিন পর কবর থেকে উত্তোলন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / 348

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী  উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িযা গ্রামে মৃত্যুর ২০ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উদ্ধার করা হয়েছে হাসিনা বেগম ও তার তিন মাস বয়সী মেয়ে সোহানার লাশ। রোববার বিকেলে কালুখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী  কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের উপস্থিতিতে তাদের লাশ উত্তোলন করা হয়।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, মা-মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসিনা বেগমের এক স্বজন বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামি হাসিনা বেগমের স্বামী জালাল উদ্দিন। জালাল উদ্দিন একজন মানসিক রোগী। বর্তমানে সে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নজরদারিতে রাখা  হয়েছে। রোববার নিহতদের লাশ কবর থেকে উত্তোলন  করে সোমবার রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। পরে বিধি মোতাবেক তাদের  লাশ একই কবরে পুনরায় দাফন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে মা-মেয়ের লাশ ২০ দিন পর কবর থেকে উত্তোলন

প্রকাশের সময় : ০৭:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১