Dhaka ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারকে জরিমানা যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান কালীগঞ্জে র‍্যাবের অভিযানে ৫০ বোতল ফেয়ারডিলসহ নারী আটক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মালিয়াট ইউনিয়নের জয় রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ট্রেনের সঙ্গে বাস-অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষ, নিহত ১, আহত ৭ নির্বাচন কমিশনে দলীয় লোক নিয়োগ দিয়েছে বিএনপি : আক্তার হোসেন দাপ্তরিক সব চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ নওগাঁর পত্নীতলা সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার ইউজিসির ৩ পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি

আলীপুরে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • / 267

জনতার আদালত অনলাইন  রাজবাড়ী সদর উপজেলার আলীপুর  ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ঢুলিপাড়া এলাকার নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। এজন্য   আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী আবু বক্কার সিদ্দিককে দায়ী করেছেন নৌকার প্রার্থী বজলুর রশিদ মিলন। তবে আবু বক্কার এ অভিযোগ অস্বীকার করেছেন।

আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ মিলন জানান, শুক্রবার নির্বাচনী  কার্যক্রম শেষ করে রাত ১২টার দিকে সবাই যে যার বাড়ি চলে যায়। সকাল বেলায় ওই এলাকার নৌকার কর্মীরা অফিসে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাকে জানান। তার ধারনা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকীর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকী  বলেন, এসব  জঘন্য  কাজ আমরা কখনও করিনা। কারো অফিস  ভাংচুর করে কখনও ভোট  পাওয়া যায়না। ভোট দেবে সাধারণ  জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুক। যদি আমি দোষী হই, যে শাস্তি দেয় মাথা পেতে নেব।

রাজবাড়ী সদর থানার এসআই বোরহানউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ  করেছে। শনাক্ত করা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলীপুরে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশের সময় : ১০:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১