গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে অভিবাসী দিবস পালিত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / 252
জনতার আদালত অনলাইন ॥ ‘শতবর্ষে জাতির পতিা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ। অনুষ্ঠানে জানানো হয় ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৯২৩ জন রাজবাড়ী জেলা থেকে বিদেশ গমন করেছে। এর মধ্যে পুরুষ ৩ হাজার ১৫৯ জন এবং নারী ৭৬৪ জন।
এর আগে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
Tag :

























