রাজবাড়ীতে বিজয় দিবস উদযাপিত
- প্রকাশের সময় : ০৭:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / 232
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, লোকোশেড বধ্যভূমি, শহিদ মুক্তিযোদ্ধা রফিক, সফিক, সাদী ও খুশীর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্র্টি, ওয়ার্কার্স পার্টি, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী, সমকাল সুহৃদ সমাবেশ রাজবাড়ী, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ রাজবাড়ী, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
























