রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- প্রকাশের সময় : ০৭:২১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / 208
জনতার আদালত অনলাইন ॥ জাতির পিতার জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবাার দুপুরে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম প্রধান অতিথি এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সম্মানিত অতিথি ছিলেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

























