Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু জিয়াউর রহমানের খুনি মেজর মোজাফফর হোসেন আটক এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

দীপ্ত কণ্ঠে শপথ: শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব।

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • / 235

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথবাক্য পাঠ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে শপথবাক্য পাঠ করেছে সারা দেশের মানুষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দু’দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

রাজবাড়ীতেও এ কর্মসূচী পালিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নতুন প্রজন্মসহ সকলকে বঙ্গবন্ধুর আদর্শে আলোকিত এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিটিভির মাধ্যমে দেশবাসীকে একযোগে এ শপথ পাঠ করান। রাজবাড়ী জেলায় বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে জেলা  প্রশাসন, রাজবাড়ী এর আয়োজনে এ শপথ অনুষ্ঠানে একযোগে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষাপ্রতিষ্ঠাসমূহের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

শপথবাক্যে শেখ হাসিনা বলেন, ‘শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব। দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব।’

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দীপ্ত কণ্ঠে শপথ: শহীদের রক্ত বৃথা যেতে দেব না, দেশকে ভালোবাসব।

প্রকাশের সময় : ০৭:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১