মায়ের পর বাবাকেও হারালেন সাংবাদিক জাহাঙ্গীর
- প্রকাশের সময় : ০৬:৪৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / 233
জনতার আদালত অনলাইন ॥ মায়ের মৃত্যুর পাঁচ মাসের মাথায় বাবাকেও হারালেন দৈনিক কালের কণ্ঠ ও একুশে টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল রাজবাড়ীবার্তার সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেনের বাবা অবসরপ্রাপ্ত রেলওয় কর্মচারী এবাদত হোসেন শেখ (৭০) রোববার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় রাজবাড়ী সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি, নাতনি, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জাহর রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে জানাজার নামাজ শেষে ভোকেশনাল সংলগ্ন সজ্জনকান্দা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক জনতার আদালতের সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল প্রমুখ।
গত ১ জুলাই সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের মা জাহানারা বেগম ইন্তেকাল করেন।





















