গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ শীর্ষক সেমিনার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / 221

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতায় রোববার রাজবাড়ী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। সভাপতিত্ব করেন সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজবাড়ী। এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে ডিজিটাল ই সেবা ক্যাম্পেইন ২০২১ -এর রাজবাড়ী জেলায় সকল উদ্দোক্তাদের মধ্য থেকে সেরা একজন নারী ও একজন পুরুষ উদ্দোক্তা এবং ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত উপস্থিত বক্তৃতা ও প্রেজেন্টেশন প্রস্তুত এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Tag :























