যৌনপল্লীর শিশুদের দেখাতে হবে আলোর পথ

- প্রকাশের সময় : ০৭:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / 292

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর শিশুরা সমাজে অবহেলিত। অনেকেই জড়িয়ে পড়ছে নানান অপরাধে। কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। এসব শিশুরা মূলধারায় নিয়ে আসতে হবে। তাদেরকে দেখাতে হবে আলোর পথ। বৃহস্পতিবার কর্মজীবী কল্যাণ সংস্থা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গায় কেকেএস কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা। কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমনের সভাপতিত্বে বক্তৃতা করেন দৈনিক সমকালের রাজবাড়ী প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, এনজিও সংগঠক জামিল চৌধুরী স্বপন, শাহাদাত হোসেন, মনিরুজ্জামান সোহেল, লরেন্স বাড়ৈ বাধন, প্রকল্পের কর্মকর্তা পথিক পাল, শিক্ষার্থী কুইন, বাবলী প্রমুখ।
























