গোয়ালন্দে ভূমি অফিসের সার্ভেয়ার হেরোইনসহ গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৬:৫৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / 326

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসে কর্মরত সার্ভেয়ার আশরাফুল হককে (৩৭) হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘ তিন বছর গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসাবে কর্মরত আছেন। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী কালোয়া গ্রামের মো. সামছুর রহমান জোহার ছেলে।
বৃহস্পতিবার (০৯ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে গত বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পেছন থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১২ পুড়িয়া অর্থাৎ ১.২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে এএসআই মো. খলিলুর রহমান বাদী হয়ে মামলা দিয়ে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের অফিস সংশ্লিষ্ট নয়, তবুও আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
























