Dhaka ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের টিকা-চিকিৎসা থাকলেও বাড়ছে হেপাটাইটিসের ঝুঁকি একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে বঙ্গভবনে আজ প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন সাময়িক স্থগিত রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাত্রী নিখোঁজ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • / 305

জনতার আদালত অনলাইন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ফেরি থেকে পদ্মায় পড়ে গিয়ে মোজাফফর হোসেন নান্নু (৬৫) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছে। তিনি কুষ্টিয়া শহরের চৌরহাস ফুলতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিখোঁজ ব্যাক্তির স্বজন দেলোয়ার হোসেন জানান, ‘আমার খালু তার বড় মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাত ১০টার দিকে কুষ্টিয়া থেকে লালন পরিবহনে রওনা হন। রাত পৌনে ২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট দিয়ে কেরামত আলী নামের রোরো ফেরিতে ওঠেন। ফেরিতে বাসটি ওঠার পর তিনি বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন ফেরি ছাড়ার সময় পন্টুনের সাথে ধাক্কায় ঝাকুনিতে তিনি ফেরি থেকে পদ্মায় পড়ে যায়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ সময় পার হলেও ফায়ার সার্ভিসের কোন  তৎপরতা ছিল না। বরং আমার এবং আমার বড় বোনের কাছে নানা ভাবে বিব্রতকর প্রশ্ন করছেন।’

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী স্প্রীড বোর্ড নিয়ে তল্লাশি করেছি। কিন্তু এখনো পায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ার ফাইটার রতন জানান, আমরা সকল ৭টার দিকে খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এখনো উদ্ধার অভিযান চলমান আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাত্রী নিখোঁজ

প্রকাশের সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১