Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • / 353

জনতার আদালত অনলাইন গত দুদিনের টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজবাড়ীর মানুষের জনজীবন। কনকনে শীতের মধ্যে এ বৃষ্টিতে মানুষ পড়েছে চরম দুর্ভোগে।

রোববার সকাল থেকে সোমবার সারাদিন কখনও মুষলধারে, কখনও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। পৌষের কাছাকাছি শীতের মধ্যে টানা বৃষ্টিতে শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। বৃষ্টির কারণে তারা কাজে বের হতে পারেনি। হাট-বাজারে মানুষের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে এর মধ্যে জীবন জীবীকার তাগিদে বৃষ্টিতে ভিজেই কিছু রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে দেখা গেছে। বৃষ্টিতে বাজারের কিছু কিছু স্থানে জলাবদ্ধাতাও সৃষ্টি হয়েছে। কোথাও হয়েছে কর্দমাক্ত।

শীত আর বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল মানুষেরা। রাজবাড়ী রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে আশ্রয়ে থাকা এসব মানুষ কোনোমতে কাপড় পেচিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন

প্রকাশের সময় : ০৬:০২:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১