Dhaka ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় নৌকার মনোনয়ন চূড়ান্ত ॥ ৩ নতুন মুখ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / 341

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন চূড়ান্ত হয়েছে। মনোনীতদের মধ্যে নতুন মুখ রয়েছেন তিনজন । যারা প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

 মাছপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অন্য মনোনীতরা হলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির শাকিল, হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল, মৌরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, শরিসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, পাট্টা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস মুনা, বাবুপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার।

প্রথমবারের মত নৌকার মনোনয়ন পেয়েছেন কসবামাজাইল ইউনিয়ন থেকে শাহরিয়ার সুফল মাহমুদ, যশাই ইউনিয়নে আবু হোসেন খান ও কলিমহর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল মন্ডলের স্ত্রী বিলকিছ বানু।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় নৌকার মনোনয়ন চূড়ান্ত ॥ ৩ নতুন মুখ

প্রকাশের সময় : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১