রাজবাড়ীতে ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক কর্মশালা
- প্রকাশের সময় : ০৭:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / 261
জনতার আদালত অনলাইন ॥ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আতওতায় অবহিতকরণ কর্মশালা রোববার রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের বিভাগীয় উপ পরিচালক মো. জিল্লুর রহমান।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।
এর আগে উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, মৎস্য অফিস থেকে জেলেদের যে তালিকা করা হয় তার ৩০ ভাগ উপকারভোগী সঠিক নয় । প্রকৃতপক্ষে যারা নদীতে গিয়ে মাছ শিকার করে তাদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করার দাবি জানান বক্তারা।























