হাফ পাসের দাবিতে রাজবাড়ীতে আন্দোলনে শিক্ষার্থীরা

- প্রকাশের সময় : ০৭:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 499

জনতার আদালত অনলাইন ॥ বাসে হাফ পাস ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে রাজবাড়ীতে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বর ও মক্তব মোড় পান্না চত্ত্বরে দুটি সমাবেশ করে।
আন্দোলনে রাজবাড়ী সরকারি কলেজ, ডা. আবুল হোসেন কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রÑছাত্রী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র হামি হামনে হাসান, ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র কাউসার আহমেদ রিপন, সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রী রুথ মিলা, অরুন্ধতী বিশ^াস প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, হাফ পাস কেন শুধু রাজধানী ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঢাকার বাইরে সব জেলাতেই হাফ পাস চালু করতে হবে। আমরা আমাদের দাবি নিয়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।























