গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ট্রাকচাপায় পিষ্ট রিক্সাচালক

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪৪:০২ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 269

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের অদূরে কদমতলা নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রইচ সরদার নামে এক রিক্সাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রইচ সরদার সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের নবা সরদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাজবাড়ীর দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক রইচ সরদারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজবাড়ীর আহ্লাদিপু হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।
Tag :























