Dhaka ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩ পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির পদযাত্রা ছত্রভঙ্গ করল দিল্লি পুলিশ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বাসায় ফের দুদকের অভিযান পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতের উন্নয়নে জোর চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি বিশ্বকাপে কে কী পুরস্কার পেলেন আবেগে ভেঙে পড়লেন স্কালোনি, কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ত্যাগ

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় ২ সহোদর গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১০:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • / 300

জনতার আদালত অনলাইন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় মঙ্গলবার সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের দেলবর খানের ছেলে ওসমান খান ও সাঈদ খান।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, পাইককান্দি কেন্দ্রে হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত রোববার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৮ নংওয়ার্ডে পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাত সাড়ে আটটার দিকে ফল ঘোষণার পর পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। ওই সময় তারা চারটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়।  এঘটনায় সোমবার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং  অফিসার লুৎফর রহমান মুন্সী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০/৭০ জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে হামলার ঘটনায় ২ সহোদর গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:০০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১