শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

মদাপুর ইউনিয়ন: মাত্র ২৭৫ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / 486

জনতার আদালত অনলাইন ॥ ভোটের আগে দিনরাত পরিশ্রম করেও ভোটারদের কাছে নিতে পারেননি। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে মাত্র ২৭৫ ভোট পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবিএম রোকনুজ্জামান। তিনি মদাপুর ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি। এই ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মজনু ৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৪১৫ ভোট পান।

জানা গেছে, ভোটের আগে প্রচার প্রচারণার কোনো কমতি ছিলনা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থীও হয়েছিলেন। তার নির্বাচনী পোস্টার, ব্যানারও দেখা গেছে ইউনিয়নের সব জায়গাতে। ভোটের পর এমন ফলাফলে হতাশ প্রার্থী এবিএম রোকনুজ্জামান।

এবিষয়ে জানতে চাইলে পরাজিত নৌকার প্রার্থী এবিএম রোকনুজ্জামান বলেন, আমি জানি না কেন এতো কম ভোট পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা উপরে উপরে আমার হয়ে কাজ করলেও ভেতরে ভেতরে অন্যের সমর্থন করেছে। এটি একটি নাটক ছিল।

কালুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, মদাপুর ইউপি নির্বাচনে  আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবিএম রোকনুজ্জামান ২৭৫ ভোট পেয়েছেন। তার জামানত বাজেয়াপ্ত হবে।

প্রসঙ্গত, এই ইউনিয়নে আবুল কালাম মৃধা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পরপর দুইবার জয়লাভ করেন। এ নির্বাচনে তিনি দ্বিতীয় হয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মদাপুর ইউনিয়ন: মাত্র ২৭৫ ভোট পেয়েছেন নৌকার প্রার্থী

প্রকাশের সময় : ০৬:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১