শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

র‌্যাবের অভিযান ॥ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • / 270

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শুক্রবার রাজবাড়ী ও ফরিদপুর এলাকা থেকে আন্তঃ জেলা মোটরসাইকেল চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। এসময় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটকৃতরা হলে রাজবাড়ী সদর উপজেলার চরশামনগর গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে কাওসার মোল্লা, ফরিদপুর কোতোয়ালী থানার শাহিদ মাতুব্বরের ছেলে ইয়াকুব মাতুব্বর, ফরিদপুরের সালথা উপজেলার বালিয়াগট্টি গ্রামের আকুব্বার মতুব্বরের ছেলে ইয়াকুব মাতুব্বর, হাবিব ফকিরের ছেলে আব্দুল্লাহ এবং ভাঙ্গার পুকুরিয়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে রাহাত মোল্লা।

র‌্যবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর ক্যাম্প বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরির কার্যক্রম বহুলাংশে বেড়েই চলেছে।  এমন সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর র‌্যাব ক্যাম্প চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য তৎপর হয়। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ধুলদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের সদস্য দুই সদস্যকে আটক করেন। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের স¦ীকারোক্তি থেকে জানা যায় উক্ত চোর চক্রের অন্যান্য সদস্যরা ফরিদপুর জেলার কোতয়ালী থানার ফুরসা গ্রাম এবং ভাংগা থানার পুকুরিয়া গ্রাম এলাকায় অবস্থান করছে। কোতয়ালী থানাধীন ফুরসা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোর চক্রের সদস্য আরও তিন সদস্যকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটর সাইকেল, মোটর সাইকেল চুরির কাজে ব্যবহৃত ৯ টি সীমকার্ডসহ ৫টি মোবাইল ফোন এবং নগদ ৫,৬০০/- টাকা জব্দ করা হয়। আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায়, তারা আন্তঃ জেলা মোটর সাইকেল চোরাকারবারী চক্রের সদস্য। তারা চোরাই মোটর সাইকেল বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেইসবুকে স্বল্পমূল্যে মোটর সাইকেল বিক্রির লোভনীয় অফার দিয়ে সহজ সরল মানুষকে ঠকিয়ে চোরাই মোটর সাইকেল বিক্রয় করে থাকে। এ ঘঁনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‌্যাবের অভিযান ॥ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

প্রকাশের সময় : ০৭:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১