শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে নিহত লতিফের স্ত্রী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • / 314

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন দুর্বৃত্তদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মিয়ার স্ত্রী নৌকা প্রতীকের প্রার্থী শেফালী আক্তার। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বানিবহ ইউনিয়নে শুধুমাত্র শেফালী আক্তার চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাজন কর্মকর্তা স্বপন কুমার সাহা জানান, ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বানিবহ ইউনিয়নে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন শেফালী আক্তার। মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বৈধ হলে প্রত্যাহারের সময় সীমা পার হওয়ার পর সবকিছু ঠিক থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হবে।

গত ১১ নভেম্বর তারিখে  রাজবাড়ী শহর থেকে মোটরসাইকেলযোগে  বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত বানিবহ  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করে। তিনি আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শেফালী আক্তার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট সাতজনকে  গ্রেপ্তার করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে নিহত লতিফের স্ত্রী

প্রকাশের সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১