রাজবাড়ীতে ৫ নারী প্রতারক গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৭:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / 390

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার পুলিশ পাঁচ নারী প্রতারককে গ্রেপ্তার করেছে। তারা হলো শিল্পী বেগম(২৫),স্বামী-সেন্টু মিয়া , সাং- উজলাব, উপজেলা/থানা- বেলাবো, জেলা -নরসিংদী, নার্গিস(২৫), , স্বামী-আবজাল , গ্রাম- ডরমন্ডল, উপজেলা/থানা- নাসিরনগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, শরিফা বেগম(৩০), গ্রাম- পুরাসুন্দা, উপজেলা/থানা- শায়েস্তাগঞ্জ, জেলা -হবিগঞ্জ, নাছিমা বেগম(৩৫), , স্বামী -ফরাস উদ্দিন , গ্রাম- বাঘাসুরা, উপজেলা/থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ, শরিফা বেগম(৩৫), স্বামী -কুদ্দুস মীর , সাং- কোনাগাঁও, উপজেলা/থানা- নাসিরনগর, জেলা –ব্রাহ্মণবাড়িয়া।
রাজবাড়ী সদর থানার এসআই বোরহানউদ্দিন জানান, এরা বিভিন্ন সময়ে ভিড়ের মধ্যে গিয়ে কৌশলে মানুষের মোবাইল টাকা পয়সান হাতিয়ে নেয়। মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালে এক নারীর মোবাইল ছিনতাই হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।























