গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ৩দিনে দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / 296

জনতার আদালত অনলাইন ॥ আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৩দিনে মোবাইল কোর্টে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, গত ৩দিনে উপজেলার ৭টি ইউনিয়নে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোটরযান আইনে এক লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান ও থানার অফিসার ফোর্সরা সহযোগিতা করছেন। এ অভিযান অব্যহত থাকবে।
Tag :






















