রাজবাড়ীতে আইনজীবীদের মানববন্ধন

- প্রকাশের সময় : ০৭:০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / 304

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের জমিতে নির্মাণাধীন মার্কেট বারের কাছে হস্তান্তর, বিচারপ্রার্থী জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ও আইনজীবীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সাধারণ আইনজীবী পরিষদের উদ্যোগে জেলা বার এসোসিয়শনের সামনে মানববন্ধন চলাকালে এক সমাবেশে সংগঠনের আহ্বায়ক জেষ্ঠ্য আইনজীবী ওমর আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. স্বপন কুমার সোম, এপিপি ও জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জহুরুল হক, অ্যড. মাহবুবুর রহমান প্রমুখ।
আইনজীবী স্বপন সোম তার বক্তৃতায় বলেন, আমরা আর কত আন্দোলন করবো। কতদিন আইনজীবীরা এভাবে রাস্তায় দাঁড়াবে তাদের অধিকার আদায়ের জন্য। আদালত মার্কেট নির্মাণ বা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারেনা। এ কথা আমরা আর কতবার বলবো। জমি ফিরে পাওয়ার দাবিতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আদালতের কর্মচারীরা হামলা চালিয়েছে তারও কোনো বিচার পাইনি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।






















