শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

রাজবাড়ীতে নসিমনের ধাক্কায় অন্ত¡সত্তা¦ গৃহবধূর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • / 405

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর এলাকায় রোববার দুপুরে নসিমনের ধাক্কায়  বন্যা আক্তার নামে অন্ত¡সত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের মোহম্মদ হীরার স্ত্রী। বন্যা বেগম নয় মাসের অন্ত¡সত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার মেয়ে হাবিবা (৪) গুরুতর  আহত হয়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বন্যা তার মেয়ে হাবিবাকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি বেপরোয়া নসিমন বন্যা বেগম ও তার মেয়েকে সজোরে ধাক্কা দেয়।  গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বন্যা বেগমকে মৃত ঘোষণা করেন। তার গর্ভের সন্তানেরও মৃত্যু হয়। আগামী ১৬ ডিসেম্বর বন্যার প্রসবের দিন নির্ধারিত ছিল বলে জানান তারা। দুর্ঘটনায় আহত  হাবিবাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নসিমন ও তার চালককে আটক করা হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি  সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে নসিমনের ধাক্কায় অন্ত¡সত্তা¦ গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১