শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

শীতের বাঙ্গি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • / 293

জনতার আদালত অনলাইন ॥ গ্রীস্মকালীন ফল বাঙ্গি সাধারণত নদীর তীরে বালুমাটিতে চাষ করা হয়। তবে শীতকালে বাঙ্গির ফলন হয়েছে রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের গোলাম মোর্শেদের বাড়ির আঙিনায়। শীতকালের এই বাঙির কথা শুনে অনেকেই উৎসুক হয়ে যাচ্ছে দেখতে।

গোলাম মোর্শেদের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাড়ির সামনেই ছোট্ট বাঙ্গি ক্ষেত। সেখানে তিনটি বাঙ্গি বেশ বড় হয়েছে। বাঙ্গিগুলোর রং সবুজ। প্রতিটি বাঙ্গি লম্বায় প্রায় দুই ফুট।  ওজন ছয় কেজির মত হবে।

গোলাম মোর্শেদ জানান, গত বছর গ্রীস্মকালে বাঙ্গি খেয়ে বীজগুলো ফেলেছিলেন বাড়ির সামনে। কিছুদিন পর দেখেন গাছ হতে শুরু করেছে। নিজেই একটু আধটু পরিচর্যাও করেন। ভেবেছিলেন আগামী গ্রীস্ককালে  হয়তো বাঙ্গি ধরবে। কিন্তু অক্টোবরের মাঝামাঝি বাঙ্গি ধরা দেখে অবাক হয়ে যান। পরে বাঙ্গি গুলো বড় হয়ে ওঠে।  একটি বাঙ্গি ক্ষেত থেকে তুলে খেয়েছেন। সেটি বেশ সুস্বাদু ছিল।

তালহা বিন মাসুম নামে এলাকার একজন বাসিন্দা জানান, শীতকালে বাঙ্গির ফলন তিনি কখনই দেখেননি। খবরটি শুনে ওই বাড়িতে বাঙ্গি দেখতে গিয়েছিলেন। বাঙ্গিগুলো বেশ বড়। এত বড় বাঙ্গি গ্রীস্মকালেও দেখা যায় না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সাধারণতঃ মার্চ এপ্রিলে বাঙ্গির বীজ বপণ করা হয়। বালুমাটিতে বাঙ্গি ভালো জন্মে।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এসএম সহীদ নূর আকবর জানান, বাঙ্গি এখন  বারো মাসই গাছে ধরে। তবে বাণিজ্যিক ভাবে এর ফলন সারাবছর না হওয়ায় বাজারে  সারা বছর দেখা মেলেনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শীতের বাঙ্গি

প্রকাশের সময় : ০৭:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১