গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন: যুগ্ম সম্পাদক শিব শঙ্কর, কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / 348
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন-২০২১ বৃহস্পতিবার শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিব শঙ্কর চক্রবর্তী ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বতি প্রার্থী ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম মনোয়ারুল ইসলাম পেয়েছেন ২২ ভোট। এবং কোষাধ্যক্ষ পদে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তৈয়বুর রহমান ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বতি প্রার্থী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন ২১ ভোট পেয়েছেন।
Tag :























