Dhaka ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৫ পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয় উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল

গোয়ালন্দ মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • / 226

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দে সংঘবদ্ধ মোটরসাইকেল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সেইসাথে তাদের দেয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তরকৃতরা হলো গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গফুর মন্ডল পাড়ার গোলাম বেপারির ছেলে মো. মিজান বেপারি (২৬), রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আহলাদীপুর এলাকার রাজা শেখের ছেলে রিশাদ শেখ (১৯) ও একই উপজেলার খানখানাপুর ইউনিয়নের হোসেন বেপারির ছেলে মো. গাফফার হোসেন (৩৫)।

জানা যায়, গত ১০ অক্টোবর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা হতে স্থানীয় মজিদ শেখ নামের এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়। তিনি এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদেরকে শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দ মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের সময় : ০৮:১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১