গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / 257

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বিনামূল্যে গাভী বিতরণকারীদের গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এর বাস্তবায়নে বুধবার সকালে বেড়াডাঙ্গা শাপলা কিন্ডার গার্টেনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। অন্যদের মাঝে বক্তৃতা করেন প্রফেসর কুদরত আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, সমপদের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন, শেখ তারেক প্রমুখ।
Tag :























