শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

বালিয়াকান্দিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • / 438

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প একটি দল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজার এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ৩১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তারা হলো একই উপজেলার বিলধামু গ্রামের আব্দুল কুদ্দুছ গাজীর ছেলে মোঃ এনামুল হক (২৬) ও মৃত চুন্নু বিশ^াসের ছেলে সুমন বিশ^াস।

র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ২ জন  মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নারুয়া বাজারে ইয়াবা ট্যাবলেটসহ বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। মঙ্গলবার বিকালে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পর একটি বিশেষ আভিযানিক দল নারুয়া বাজারে অভিযান ওই দুইজনকে আটক করে। এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৩১০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন  এবং মাদক বিক্রিত ১৭,০০০/- টাকা জব্দ করা হয়। ধৃত আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে।  উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১