Dhaka ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৫ পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

শ্লীলতাহানি করায় নদীতে ঝাঁপ কিশোরীর॥ গ্রেপ্তার প্রেমিক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • / 295

জনতার আদালত অনলাইন ॥ শ্লীলতাহানি করায় নদীতে ঝাঁপ দিয়েছে এক কিশোরী। রোববার বিকেলে রাজবাড়ী শহরতলীর গোদারবাজার এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে প্রেমিক ইব্রাহীম খলিলের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ রোববার দিবাগত ভোররাতে তাকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। কিশোরী রাজবাড়ী সদর উপজেলা এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই আতিয়ার রহমান জানান, ওই কিশোরীর সাথে ইব্রাহীমের প্রেমের সম্পর্ক ছিল। ইব্রাহীম কিশোরীকে ফুঁসলিয়ে নদীতে ঘুরতে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এসময় কিশোরী মনের ক্ষোভে নদীতে ঝাঁপ দেয়। স্থানীয় লোকজন বিষয়টি দেখে কিশোরীকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোববার রাতেই কিশোরী বাদী হয়ে প্রেমিক ইব্রাহীমের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে চালান করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্লীলতাহানি করায় নদীতে ঝাঁপ কিশোরীর॥ গ্রেপ্তার প্রেমিক

প্রকাশের সময় : ০৭:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১